শিরোনাম :
উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কয়েকদিনের অব্যাহত বর্ষণের ফলে কক্সবাজারের রুকিয়াতে পাহাড়ধসে আটজন রোহিঙ্গা নিহত হয়েছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বৃষ্টির পানি কারণে অনেক এলাকায়, সব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি প্রবাহের অন্যতম মাধ্যম রেজু খাল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের জলাবদ্ধ পানি অনেকটাই নেমে গেছে।
পরে ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থার খোঁজ নেন এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উপজেলা বিএনপির নেতা এস এম জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ।


আরো বিভিন্ন বিভাগের খবর