শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

এম কে দাশ,চকরিয়া…
কক্সবাজারের চকরিয়ায় লিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকায় শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার হয়। লিমা আক্তার ওই এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।
লিমার মা রাশেদা বেগম বলেন, শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।
এদিকে স্বামী তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে ভাত খেয়ে দোকানে যাওয়ার সময় স্ত্রী লিমা আক্তারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দোকানে চলে যাই। বিকালে খবর পাই ঘরের চালার সাথে রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লিমা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‌খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যু কিভাবে জানা যাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর