শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ-উলামা সমাবেশে বক্তারা

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
‘‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
ইফা: উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী। সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

উল্লেখিত বিষয়ে ২৮ সেপ্টেম্বর ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর