শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

ছুরিকাঘাতে একজন নিহত

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
টেকনাফে নৌকায় মাছ ধরতে যাওয়া নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মো. ইসমাঈল(২৫)নামের এক জেলেকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত জেলে সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ডাঙ্গারপাড়ার বাসিন্দা রশিদ আহমদ ছেলে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।ঘটনা সততা নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদশক(এসআই)মোহাম্মদ তারেক।
এদিকে রাত দেড় টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ছুরিকাঘাতে আহত মো ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেন নিশ্চিত করেছেন নিহতের বাবা রশিদ আহমদ।
নিহতের পরিবার সূত্রে জানায়, শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকার বাসিন্দা সোনা আলীর ছেলে মোহাম্মদ নুরুর মালিকানাধীন নৌকায় জেলে হিসেবে কাজ করতেন মো. ইসমাঈল।বুধবার বিকেলে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওযাকে কেন্দ্র করে নৌকার মালিক মোহাম্মদ নুরু, তার ভাই মনজুর , ভাগিনা ওমর ফারুকসহ ৭ -৮জনের সঙ্গে কথা কাটাকাটি হয় মো. ইসমাঈলের।পরে রাতে বাজার থেকে বাড়ি যাওযার পথে ডাঙ্গারপাড়া দোকোনের সামনে পৌছালে পিছন থেকে মো. ইসমাঈলকে ছুরিকাঘাত করে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।পরে আহত ইসমাঈলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা শঙ্কাজনক দেখা দ্রুত কক্সবাজার পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মো আবু সাঈদ বলেন,একজনকে রাতে হাসপাতালে আনা হয়।তার অবস্থা ছিল আশঙ্কাজনক।ওই সময় তিনি রক্ত বমি করছিলেন।পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ব্যক্তির পিঠের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত একই এলাকার জালাল আহমদের ছেলে রশিদ উল্লাহকে আটক করেছে।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মগে রাখা হয়েছে।এ ব্যাপারে আ্ইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর