শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

বদরখালী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ

নিউজ রুম / ১৯৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নব-নির্বাচিত ব্যবস্হাপনা কমিটির অভিষেক ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত সমিতির নিজস্ব ভবনের নিচতলায় সভাটি অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের পরে জাতীয় সঙ্গিত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন (এমএ) সভাপতিত্বে,নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায়,উদ্বোধকের বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।উদ্বোধনী ভাষণ শেষে নব-নির্বাচিত ব্যবস্পনা কমিটির দায়িত্বশীলদেরকে শপথ পাঠ করান-কক্সবাজার জেলার সমবায় অফিসার জহির আব্বাস।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।তিনি বলেন-এশিয়া দ্বিতীয় বৃহৎ সমিতি হিসেবে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতিটি পরিচিত।এই সমিতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হলে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম হতে হবে জবাবদিহিতা মূলক,স্বচ্ছ,ন্যায্য পাওনা প্রতিষ্ঠা,সভ্য ও পোষ্যদের যথাযথ মূল্যায়ন,র্দূনীতিমুক্ত ব্যবস্হাপনা,দখল-বেদখলে না জড়ানো,সরকারের রাজস্ব যথাসময়ে আদায়,সমিতির অধিনস্হ যে সকল প্রতিষ্ঠান রয়েছে,সেগুলোকে আধুনিকায়ন করা,এলাকার উন্নয়নে স্ব-উদ্যোগে কাজ করা,গরীব,অসহায়দের সহযোগিতা করা,ঘুষ-বাণিজ্যহীন বিচার ব্যবস্হা দ্রুতায়ন করা,এলাকাকে মাদক,সন্ত্রাস মুক্তকরণে অগ্রনি ভুমিকা পালন করা সহ সমিতির উন্নয়ন ও উন্নতি করা লক্ষে কাজ করে যাওয়া।এসব বিষয় এড়িয়ে চলে যাওয়া মানে আপনারা আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যর্থ কমিটি হিসেবে পরিচিত লাভ হয়ে,সভ্য ও পোষ্যদের ধিক্কার খাবেন।আমি সমিতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।সেই সাথে সকলের শারিরীক সুস্হতা কামনা করেছেন তিনি।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়ার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাহাত-উত-জামান,চকরিয়া-পেকুয়া সার্কেল(এএসপি)তফিকুল আলম,চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী,মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ’লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা,চকরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক-মকছুদুল হক ছুট্রু,বদরখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নরে হোছাইন আরিফ,চকরিয়া উপজেলার সমবায় অফিসার-জাহাঙ্গীর আলম ও কক্সবাজার সদর উপজেলার সমবায় অফিসার-রমিজ উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা প্রধান করা হয়েছে।এছাড়াও অনুষ্ঠানে সমিতির নব-নির্বাচিত কমিটির সকল দায়িত্বশীল,সাবেক কমিটির দায়িত্বশীল,সমিতির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা,মূল সভ্য,অংশীদারগণ,সাধারণ জনগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্হিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর