শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

নির্দেশনা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভার মাছ বাজারে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
অভিযানটি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহান তাজিমের নেতৃত্বে সঙ্গী পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।অভিযানকালে মাছ বাজারের এক কোণায় বড়-বড় ঝুড়িতে তল্লাশি চালিয়ে ২ ব্যবসায়ী রক্ষিত ঝুঁড়িতে ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম জানান,বাজার থেকে জব্দকৃত ইলিশ মাছ পরিবহনের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাহাত উজ জামানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে ২হাজার করে মোট ৪হাজার টাকা জরিমানা সহ মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।এরপর জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলার চারটি এতিমখানার মধ্য বন্টন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য,৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য ইলিশ না ধরার জন্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন।এই সময় মাছের সর্বোচ্চ প্রজন্ম সময়কাল।তাই, ইলিশ ধরা,বিক্রি ও পরিবহন নিষিদ্ধ।


আরো বিভিন্ন বিভাগের খবর