শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

এডভোকেট শাহ আলমের ১০ম মৃত্যুবার্ষিকী

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, এজিপি, বিশিষ্ট সমাজ সেবক জ্যেষ্ঠ আইনজীবী মোঃ শাহ্ আলমের দশম মৃত্যুবার্ষিকী ১১ অক্টোবর, মঙ্গলবার। তিনি ২০১২ সালের ১১ অক্টোবর কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জনতা সড়কস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেন। তিনি ১৯৩৮ ইং সালের ১০ ই সেপ্টেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ননের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মরহুম শাহ্ আলম ১৯৭৬ সালে কক্সবাজার জেলা বারে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলা বারে যোগদানের পূর্বে স্বল্প সময়ের জন্য চট্টগ্রাম জেলা বারে কর্মরত ছিলেন। আইন পেশায় থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে চকরিয়া বারের সভাপতি, কক্সবাজার জেলা বারের সহ-সভাপতি ও সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বন বিভাগের কৌশলী, দীর্ঘ ৮ বছর এজিপি, এবং মৃত্যুর আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কৌশলী হিসাবে নিযুক্ত ছিলেন। মরহুম শাহ আলম তার জীবদ্দশায় চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাস্তা ঘাট ও বিভিন্ন উন্নয়ন ও প্রতিষ্ঠায় ব্যাপক ভুমিকা পালন করেন। তিনি অত্যন্ত সৎ, সদালাপী, বন্ধু বৎসল ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় মানুষ হিসাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চকরিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলকে মরহুমের আতœার মাগফেরাত কামনা করার বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর