শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নে নবাব মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র এক হাজার টাকার পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এই ঘটনা ।
নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের পুত্র ও পুলিশের সাবেক কনস্টেবল এবং কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবি শওকত বেলালের বড় ভাই। আইনজীবি শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের পুত্র দিদার মিয়াকে ভাগে দেয়। এই নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এই ঘটনার জের ধরে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যপুরি কোপায়। এতে গুরুত্ব আহত হলে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে হাসপাতালে নেয়া হলে গভীর রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর