শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

কক্সবাজারে কবি জীবনানন্দ দাশ এর ৬৮ তম মহাপ্রয়াণ দিবস পালিত

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কবি জীবনানন্দ দাশ বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ কাব্যে তুলে এনেছেন চিত্ররূপময় করে। কখনো রূপসী বাংলার বিপন্ন বিস্মিত কবি, কখনো ‘নির্জনতম কবি’ বা কখনো প্রেম-অভিমান-অনুরাগের কবি হিসেবে বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা ১৩ বছর পরে শত বছরে পর্দাপন করবে। হয়তো এই শত বছরে এসে ‘বনলতা সেন’ নতুন আলোচনার বহুমাত্রিক আলো ছড়াবে।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশ এর ৬৮ তম মহাপ্রয়াণ দিবসের আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেছেন।
দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি- ২০২২ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম। কবিতা মেলা বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে কবি ও সাংবাদিক নুপা আলম এর সঞ্চালনায় আলোচনা ও কবির কবিতা পাঠে অংশ নেন, কবি আসিফ নূর, আলম তৌহিদ, আবৃত্তি শিল্পী এডভোকেট প্রতিভা দাশ, উৎপলা বড়–য়া, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি রেদওয়ান আলী, এহসান উদ্দিন, কালাম আজাদ, অনুরপন সিফাত, মিজান মনির, নিধু ঋষি, সিফাত আল নুর, পলাশ দাশ প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর