শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ওসি মোহাম্মদ আলীকে তিনটি ক্ষেত্রে সম্মাননা

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অক্টোবর মাসের কার্যক্রম বিবেচনায় উখিয়া থানা ও ওসি শেখ মোহাম্মদ আলীকে তিনটি ক্ষেত্রে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন পু্লিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, এএসপি চকরিয়া সার্কেল, এএসপি মহেশখালী সার্কেল, কক্সবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগন।
সভায় প্রতিটি ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে উখিয়া থানা, সর্বোচ্চ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি শেখ মোহাম্মদ আলীকে মনোনীত করে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এ সম্মাননা প্রাপ্তিতে উখিয়া থানার ওসি সকলের কাছে কৃতজ্ঞতা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর