শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

বিশ্বকাপ খেলা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মোরশেদ আলম চাঁদপুর :
চাঁদপুরে বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। খুনিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
এলাকাবাসীরা জানায়, এক বন্ধু ব্রাজিল সমথর্ক অপর বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থকরা হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান(১৭),আর্জেন্টিনার সাপোর্টার ফরিদ বেপারীর ছেলে বরকত বেপারী (১৮) বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার লিপ্ত হয়। বাগবিতণ্ডার এক পর্যায় আর্জেন্টিনার সাপোর্টার বরকত বেপারী বন্ধু ব্রাজিলের সাপোর্টার মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানকে চাঁদপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘাতক বরকত বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে।
মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন জানায়, থানায় মামলা করা হয়েছে। ছেলে খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায়।
মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানায়, ঘাতককে আটক করা হয়েছে। ্এ ব্যাপরে একটি হত্যা মামলা হয়েছে।
প্রসঙ্গতঃ মৃত মেহেদী হাসান ২০২২ এর এসএসসি পরীক্ষায় কৃতকার্ষ হয়ে ছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর