শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিউজ রুম / ২৯০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মেহেদী হোসাইন বলেন, ভোরে উখিয়ার দক্ষিণ রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক ছোট একটি বস্তা ফেলে অন্ধকারে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

” পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি খুলে পাওয়া যায় ১ এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। ”

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান কর্ণেল মেহেদী হোসাইন কবির।


আরো বিভিন্ন বিভাগের খবর