শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ৪৮০০পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫মিনিটের সময় রিংভং চেক গেট ও সকাল ৮টা ৫০মিনিটের সময় হাসেঁর দিঘী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা-কারবারীরা হলেন,চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউপির সিকদারপাড়ার নাজমুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ(২৪) ও চকরিয়ার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের এজাহার মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৪০)
অভিযানটি পরিচালনা করেন,চকরিয়া থানার এসআই মোঃ কামরুল ইসলাম।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা৩৫মিনিটের সময় রিংভং চেক গেট এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মাহমুদ ও একই দিন সকাল ৮টা৫০মিনিটের সময় হাসেঁর দিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার ৮শত পিস ইয়াবা সহ মোঃ জাহাঙ্গীর নামের দুই ইয়াবা-কারবারীকে গ্রেফতার করি।পরে তাদেরকে থানায় নিয়ে আসি।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,শুক্রবার সকালে পৃথক দুইটি অভিযানে দুইজন ইয়াবা-কারবারী যুবককে আটক করা হয়েছে।পরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেই,আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর