শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

চকরিয়ায় পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করে রাস্তা নির্মাণ

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র মোঃ আলমগীর চৌধুরীর নির্দেশ অমান্য করেই সবুজবাগের পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করে ব্যক্তি-মালিকনার রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ রাসেলের বিরুদ্ধে।

অভিযুক্ত মোঃ রাসেল,পৌরশহরের ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার। হাজী নুরুল আলমের ছেলে।
অভিযুক্ত জায়গাটি পৌরশহরের সবুজবাগ জামে মসজিদের লাগোয়া।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়,সবুজবাগ হয়ে প্রবাহিত দীর্ঘদিনের ড্রেনটি স্হানীয় প্রভাবশালী মোঃ রাসেল ভরাট করে,নিজের চলাচল রাস্তা হিসেবে তৈরী করেছে।এই কারণে বর্ষার মৌসুমের বৃষ্টির পানি চলাচলের চরম ব্যাঘাত ঘটবে।ফলে পৌরসভার সবুজবাগ, হাসপাতাল পাড়া, খোদারকুম ও থানা রাস্তার মাথা এলাকার শতশত ঘরবাড়ি,দোকানপাট,মার্কেট ও হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়ার আশংকা বিদ্যামান বলে জানান স্থানীয়রা।
স্হানীয়রা জানান,ড্রেনটি ভরাট করাকালে আমরা বিষয়টি মেয়র ও সচিবকে অবগত করি।

এবিষয়ে পৌর-নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ জানান,স্হানীয়দের অভিযোগের ভিত্তিতে মেয়র মহোদয় ঘটনাস্থলে গিয়ে রাসেলকে ড্রেন ভরাট না করার জন্য নির্দেশ দেন।সেই সঙ্গে বিল্ডিং কোড আইন ও পৌরসভার নকশা অনুমোদন সংক্রান্ত অনুমতিপত্রের নিয়মাবলি ও শর্তাবলী লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার মোহাম্মদ রাসেলকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এ বিষয়ে মোহাম্মদ রাসেল বলেন,আমার জায়গায় বিল্ডিংয়ের মালামাল নিয়ে যাওয়ার জন্য রাস্তাটি তৈরি করছি। পাইলিং এর কাজ শেষ হলে রাস্তাটি তুলে নেওয়া হবে।
চকরিয়া পৌর-মেয়র আলমগীর চৌধুরী বলেন,পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের দীর্ঘদিনের ড্রেনটি পূণরায় সংস্কার কাজ শীঘ্রই শুরু করবো।এখন পশ্চিম পাশের কাজ শেষ করা হচ্ছে।এমতাবস্থায় স্হানীয় রাসেল নাকি ড্রেনটি ভরাট করার অভিযোগ পায়।তখন আমি সরেজমিনে গিয়ে তাকে নিষেধ করি।এরপরও কেন সে তার কাজ অব্যাহত রেখেছে।সে জন্য তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি।সর্বপুরি সে রাস্তা বানালেও,এসব ভেঙ্গে ড্রেনটির আগের মত করব।তবও এবিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর