শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মৌলানা ছিদ্দিক আহমদ চৌধুরীর জানাজায় মানুষের ঢল

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

আল জাবের :

মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলার তৎকালীন প্রেসিডেন্ট(চেয়ারম্যান) সুলতান আহমদ চৌধুরীর ২য় পূত্র মৌলানা ছিদ্দিক আহমদ চৌধুরীর জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে।

১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন এবং তার ভতিজা শিল্পপতি ম.স. জয়নাল আবেদীন চৌধুরীর স্মরণে মানুষের চোখে জল এসে পড়ে এবং ম.স. জয়নাল আবেদীন চৌধুরীর ও মরহুমের স্মৃতিচারণ করেন এবং দোয়া মাহফিল শেষে সোলতানিয়া জামে মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুম জানাজায় বক্তব্য রাখেন মরহুমের জামাতা বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল্লাহ, কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, মরহুমের ভাই বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান ও তার সন্তান ১নং ওয়ার্ডের মেম্বার ওসমান গণি।

মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরীর প্রায় শতবছর বয়স পান এবং ৬৫ বছর উক্ত এলাকার সর্দার ছিলেন এবং দ্বীনে শিক্ষায় শিক্ষিত। তিনি মৃত্যুকালে ৫ ছেলে ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর