শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঝিরি খালে মাছ শিকার করতে গিয়ে স্হানীয় ৮ গ্রামবাসীকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তি পন দাবী করেছে।

ভুক্তভোগী পরিবারের উদ্বৃতি দিয়ে টেকনাফ থানার পুলিশ জানিয়েছে গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা গ্রামের ৮/৯ জন বাসিন্দা পাশ্ববর্তী পাহাড়ি এলাকায় ঝিরি খালে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় তারা ফিরে আসার সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের গভীরে নিয়ে যায়। রাতেই সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তি পন দাবী করে।
স্হানীয়রা জানিয়েছে পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসীরা এই অপহরণ করেছে। অপহতদের মধ্যে রয়েছে স্থানীয় জাহাজপুরা গ্রামের রশিদ আহমেদের পুত্র কক্সবাজার সরকারি কলেজ ছাত্র আবছার উদ্দিন(২৪) ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, নুরুল হল, করিম উল্লাহসহ ৮জন।
গ্রামবাসীদের অভিযোগ বাহারছড়াসহ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ চক্রের হাতে জিম্মি হয়ে লাখ লাখ মুক্তিপণ দিয়ে প্রাণে ফিরেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল হালিম জানান, অপহরণের খবর পাওয়ার পর থানা পুলিশের একটি টীম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর