শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

যশোরে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যাত্রা শুরু

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আকরামুজ্জামান যশোর:
১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সংগঠিত করার লক্ষ্যে যশোরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকতা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সিআইডির পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেসিআই কেন্দ্রীয় সভাপতি নেওয়াজ মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই যশোর জেলা পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার শেখ মতিউর রহমান, নির্বাহী সহ-সভাপতি শেখ সুবর্ণা রসুল, সহসভাপতি জুবায়ের আক্তার, রেদওয়ান আলম চৌধুরী, মহাসচিব শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সাধারণ আইনী পরামর্শক ওমর সাইফ রিদয়, স্থানী পরিচালক তৈমুর রেজা, মো. আরাফাত হোসেন, মো. নাহিদ হাসান, ফারহানা শাহরিন ফারিয়া। পর্ষদের ৪ চেয়ারপার্সন হলেন, মো. ফয়সাল মুকুট, ইফতেখার আলম, আসিফ রহমান জুম্মন, নাহিন সিদ্দিকী অনিক।


আরো বিভিন্ন বিভাগের খবর