শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে দলের নবনির্বাচিত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সদর-রামু সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, ডা.নুরুল আমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ, মাহবুবুল আলম মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট তাপস রক্ষিত, মেয়র মকছুদ মিয়া, মেয়র আলমগীর চৌধুরী, হেলাল উদ্দিন কবির, ইউনুস বাঙ্গালী, এম এ মনজুর, উম্মে কুলসুম মিনু, এটিএম জিয়াউদ্দিন জিয়া, বদরুল হাসান মিল্কী, আবুল মনসুর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরসহ প্রত্যেক উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আলদাভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগ শতাধিক নেতাকর্মীসহ তিন শতাধিক আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সফরে অংশ গ্রহণ করেন।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর