শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

আ. লীগের নতুন কমিটির শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটির কেন্দ্রীয় সংসদ।
এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে দলটির বর্তমান সভাপতি শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।
আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। দলটির ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করেছেন।
তবে শনিবার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর