শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
মৃত পর্যটক মোহাম্মদ ইকবাল ঢাকা গাজীপুর টঙ্গী এলাকার বাসিন্দা।
সৈকতের সী সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সাথে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়ে। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষ করে তাকে মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্ট একটি হোটেল ওঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল ।
তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করে। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেট-স্কি’র সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।###


আরো বিভিন্ন বিভাগের খবর