শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা কবিদের

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

কবি আলম নুপা :
বিশ্বের দীর্ঘতম দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন
দেশ-বিদেশের কবিরা। কবিরা বলেছেন, সংঘাত-হানা-হানির দুনিয়া নয় একটি
শান্তিময় পৃথিবী বিনিমার্ণে পথে যাত্রা দিতে হবে। আর সেই যাত্রা দেয়া
শুরু করেছে কবিরা।
কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২
প্রথম দিন কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে দেয়া হয় এমন ঘোষণা।
“মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে “শান্তির পৃথিবীর চাই,
শুদ্ধাচারি স্বদেশ চাই” শ্লোগানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু
হয় জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে।
সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের
সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনে দরিয়ানগর
আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণা পত্র পাঠ করেন
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক।

কবিতার শপথ বাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক
মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সংগীত দলের গানে গানে জানানো হয়
শান্তির প্রার্থনা।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের
পরপর ৩ দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য
আশেক উল্লাহ রফিক।
এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মহেশখালী আদিনাথ পাহাড়,
বধ্যভ‚মি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে।
বিকেলে দেশ-বিদেশের কবিতা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীতে ফিরলে শুরু
হবে প্রথম দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবারের মেলায় ৪০ জন বিদেশী কবি
সহ ২ শত কবি অংশ নিচ্ছেন। ১ জানুয়ারি শেষ হবে এ মেলা।


আরো বিভিন্ন বিভাগের খবর