শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মহেশখালীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

তাওহিদা জান্নাত :
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ যাতে কোন দালালের শরণাপন্ন হয়ে ক্ষতিগ্রস্ত না হন সেলক্ষ্যে অধিগ্রহণকৃত জমির মালিক ও স্থানীয় জনগনের সাথে এক মতবিনিময় সভা আজ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ঝাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরন প্রদানে দীর্ঘসূত্রিতা, হয়রানি, যেকোন অনিয়ম ও দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীর অপতৎপরতা প্রতিরোধে জেলা প্রশাসন নজরদারি বৃদ্ধি করেছে। তিনি বলেন ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির জন্য সরাসরি ভূমি মালিকদের সাথে প্রশাসনের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বুধবারের নির্ধারিত গণশুনানির পাশাপাশি শুধু ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের জন্য প্রতি মাসে একটি দিন জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানির ব্যবস্থা করা হবে এবং প্রকল্প এলাকায় শুনানি গ্রহণ ও চেক বিতরণ কার্যক্রম বৃদ্ধি করা হবে। একই সাথে তিনি যেকোন অনিয়ম-দুর্নীতির প্রতিরোধে ভূমি মালিকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য কোন মধ্যস্বত্বভোগী দালালের শরণাপন্ন না হয়ে নিজের কাজ নিজে করতে হবে এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বা জেলা প্রশাসকের সহায়তা নেয়া যেতে পারে।তার দপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারি অনিয়মে জড়ালে বা কাংখিত সেবা প্রদানে গড়িমসি করলে জেলা প্রশাসক সরাসরি তার নিকট অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে বলেন অনিয়ম-দুর্নীতিতে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন, অর্থনৈতিক অঞ্চল, সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল, সিংগেল পয়েন্ট মুরিং স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কক্সবাজারে প্রায় ২৩ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। চর্তুথ শিল্প বিল্পব মোকাবিলায় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সন্তানদের কর্মমুখী প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ভূমি মালিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: আমিন আল পারভেজ
মহেশখালি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুভাশিস চাকমা, সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ।


আরো বিভিন্ন বিভাগের খবর