শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মৃত্যুফান্ড প্রদান

নিউজ রুম / ২৮০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌর টমটম চালক সমবায় সমিতি লিঃ রেজি: নং ১৮১৮ এর উদ্যোগে ৩১ ডিসেম্বর শনিবার বিকালে সংগঠনের মৃত ২ সদস্যের পরিবারকে এককালীন মৃত্যুফান্ড প্রদান করা হয়েছে। মৃত্যুফান্ড বিতরণ উপলক্ষে চকরিয়া পৌর টমটম চালক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সংগঠনটির সভাপতি বাহাদুর মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন ও ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের এমইউপি মহি উদ্দিন মহি। এ মৃত্যুফান্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোঃ হানিফ, বর্তমান কমিটির সহসভাপতি মোঃ মিজান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য যথাক্রমে সালাহ উদ্দিন, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, মোঃ দুলাল, মোঃ ফিরোজ, লাইনম্যান মোঃ মিনহাজ উদ্দিন ও মোঃ ইমরানসহ ঐসব এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে, সভা শেষে মৃত্যবরণকারী ২ সদস্যের মধ্যে পৌরসভা ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়া কমিশনারপাড়া এলাকার মোঃ ইয়ারখানের পরিবারকে ১০ হাজার ও ফাঁসিয়াখালী ইউপি ৯নং ওয়ার্ডের হাঁসেরদীঘি এলাকার মৃত নুরুল আলমের পরিবারকে ১০হাজার টাকা মৃত্যুফান্ড তাদের স্ব-স্ব বাড়িতে গিয়ে সভাপতি বাহাদুর মিয়া ও সাধারণ সম্পাদক শামসুল আলমের নেতৃত্বে সংগঠনের সদস্য ও ঐসব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রদান করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর