শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোট থেকে ৮ দিন পর ১৫ জেলে জীবিত উদ্ধার

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্র ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ফিশিং বোট “নিশি পদ্মা” থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
উদ্ধারকৃত জেলেরা হলেন, উসমান সরওয়ার (৩৮), মোঃ আবুল বাশার (৫৭), মোঃ কাওসার (৩৮), মোঃ জয়নাল আবেদীন (৩০), মোঃ আবদুর রহমান (২১), মোঃ তরিকুল ইসলাম (১৭), মোঃ সৈয়দ (১৯), মোঃ আনসার (২১), বদিউল আলম (৪২), দিদার ইসলাম (৩৫), মোঃ আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মোঃ ইউসুফ (৪২) এবং সালাহউদ্দিন (৩২)।
বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে দায়িত্বে নিয়োজিত থাকাকালে জেলেদের উদ্ধার করে বলে আইএসপিআর সুত্র জানিয়েছে।
জেলেদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট “নিশি পদ্মা” কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে বোটের মালিক মোঃ জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট আজ হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উদ্ধার অভিযানের জন্য নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, “নিশি পদ্মা” নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন যাবত ভাসমান অবস্থায় বোটটি গভীর সমুদ্রে অবস্থান করছিল।
অন্যদিকে নৌবাহিনী জাহাজ “অনুসন্ধান” গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় উক্ত বোটটির অবস্থান সনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে জেলেসহ উদ্ধার করে।


আরো বিভিন্ন বিভাগের খবর