শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মেরিন ড্রাইভ সড়কে জীপ উল্টে এক পর্যটক নিহত : আহত ৭

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

আহমদ নেসার :
কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহি জীপগাড়ি উল্টে এক মহিলা নিহত এবং চালকসহ সাতজন আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন।
নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। হতাহতরা সকলেই পরস্পর আত্মীয়-স্বজন এবং কক্সবাজারে বেড়াতে এসেছিল।
আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জীপগাড়ি যোগে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিল। গাড়ীটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ীটির চালকসহ ৮ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ”
হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, আহতদের হাসপাতালে আনার পথে আগেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।


আরো বিভিন্ন বিভাগের খবর