শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

মহেশখালীতে গহীন পাহাড়ে মদের কারখানায় অভিযান : মদ, অস্ত্র-গুলিসহ আটক ৪

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

হামিদ কাইছার মহেশখালী :
মহেশখালী উপজেলার গহীন পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে মাদকের আস্তানা। এ সময় একটি দেশিয় তৈরি অস্ত্র, ছয়টি গুলাবারুদসহ ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

মহেশখালী থানা পুলিশ জানা যায়, মঙ্গলবার দিবারাত্রি তিনটার দিকে কেরুনতলীস্থ গহীন পাহাডে গোপন সুত্রে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরি অস্ত্র, ছয়টি গুলি, দুটি ধারালো অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়াও ১৫০ লিটার চোলাই মদ, তৈরির সরঞ্জাম ৩০০ লিটার উপাদান (ওয়াশ) জব্দ করা হয়। অতপরঃ মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক দুটি মামলা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন (৪১), দুলাল দে (৩৮), জসিমম উদ্দীন (৩৬) ও মোঃ শরীফ (৫৫)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন যাবৎ এ পেশায় নিয়োজিত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। পাহাড়ের গহীনে কারখানায় চোলাই মদ তৈরি করে তাঁরা দীর্ঘ দিন ধরে মহেশখালীসহ কক্সবাজারের উপকূলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। অপরাধিদের বিন্দু পরিমানও ছাড় দেওয়া হবে না।


আরো বিভিন্ন বিভাগের খবর