শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিডি ডেস্ক :
নেপালে ৭২ জন আরোহী নিয়ে আজ রোববার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সুদর্শন বারতাউলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। উদ্ধার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত জানি না কেউ বেঁচে আছেন কি না।’
প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে বিমানটি পোখারার উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ৯এন এএনসি এটিআর৭২ মডেলের বিমানটিতে বিধ্বস্তের পর আগুন ধরে যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটিআর ৭২ মডেলের দুই ইন্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১০ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী।

দেশটির সরকারের কর্তৃপক্ষ বলেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়ো করেছেন। হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর