মুকুল কান্তি দাশ,চকরিয়া:
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়–য়ার মা কুসুম বড়–য়া (৯০) আর নেই। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডেও বড়–য়া পাড়াস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে প্রয়াত কুসুম বড়–য়ার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্টিত হবে।
এদিকে, রাহুল বড়–য়ার মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম.আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.রানা দাশগুপ্ত, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.শওকত, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুনীপ দাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।