শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০৯তম শাখার যাত্রা শুরু

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন

হাকিম লোকমান :
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯তম শাখার
কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সকাল ১১টায় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহামেদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন, ব্যবস্থপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, ব্যবসায়ী আবুল মনসুর চৌধুরী, ব্যাংকটির
চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্যান্য অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক
প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-
আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর