শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-প্রধান বিচারপতি

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, তুচ্ছ কারণে আইনজীবীদের আদালত বর্জন ও বিচারককে ব্যক্তিগত আক্রমণের ঘটনায় বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা বাড়ছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের বিভিন্নস্থানে তুচ্ছ কারণে আইনজীবীদের আদালত বর্জন ও বিচারককে ব্যক্তিগত আক্রমণ করছেন। ধারাবাহিকভাবে এটা ঘটলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা বেড়ে যাবে। ঘটনায় বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা বাড়ছে।

এসময় দুর্নীতিগ্রস্ত বিচারক ক্যান্সারের মতো উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, কেউ বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না। তাই কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের এরপর বিচারক ও সকল মানুষের। আদালদের সম্মান রাখতে হবে নিজেদের স্বার্থে এবং বিচারপ্রার্থীদের স্বার্থেই।

প্রধান বিচারপতি হাসান আরও বলেন, আইনজীবীরা আছে বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা আছে ন্যায্যতা আছে। এই জন্য আইনজীবীবের সোস্যাল ইঞ্জিনিয়ার বলা হয়। এই সম্মান রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, সুপ্রিম কোর্টের আপীল বিভাহের বিচারপতি এম ইনায়েতুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদীব আলী, জেলা আইনজীবী সতিতির সভাপতি জবদুল হকসহ অন্যরা।

এর আগে আইনজীবী সমিতির শতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন এবং বৃক্ষরোপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


আরো বিভিন্ন বিভাগের খবর