শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

ওমরা হজ্বে সৌদি আরব গেছেন মেয়র মুজিব; ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে ১২দিনের সফরে সৌদি আরব গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
রোববার সন্ধ্যায় ঢাকা ‍হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নগর পিতা।
তিনি বিদেশে থাকাকালীন প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মেয়র মুজিব। নাগরিক সেবা নিশ্চিত করাসহ অফিসের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য প্যানেল মেয়র-১ কে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়।
এদিকে ১২দিনের বিদেশ সফর সুন্দরভাবে শেষ করে সুস্থ শরীরে দেশে ফিরতে জেলা এবং পৌরবাসীর দোয়া কামনা করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এর আগে দুপুরে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন নগর পিতা। এসময় পৌরসভার প্যানেল মেয়রগণ, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বিদায় জানান।
প্রসঙ্গত: একই সফরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গেছেন৷


আরো বিভিন্ন বিভাগের খবর