শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে এলজিইডির মানববন্ধন

নিউজ রুম / ১০৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে কক্সবাজার এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। প্রতিবাদ সমাবেশ থেকে এ নেক্বার জনক হামলার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
৩০ জানুয়ারি ( সোমবার) বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত কক্সবাজার এলজিইডি ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, নবাগত নির্বাহী প্রকৌশলী মামুন খান,সিনিয়র সহকারী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, আলী আহসান, আব্দুল মান্নান, বনে আমিন জনি, ইশতিয়াক আহমেদ, মামুন, মরিয়ম খাতুন, কেতু কি রানী দাশ প্রমুখ।
কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান বলেন, এলজিইডির অত্যন্ত মেধাবী, সৎ, নিষ্ঠাবান সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালার বিশেষজ্ঞ চৌকস কর্মকর্তা মোঃ গোলাম ইয়াজদানীর উপর ঠিকাদার নামধারী সন্ত্রাসী সাহাব উদ্দিনগংদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন সারথী প্রকৌশলীদের সন্ত্রাসী গোষ্ঠীর হামলা দুরভিসন্ধিমূলক।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মপরিবেশ সুনিশ্চিকরার আহ্বান জানান।
জানা যায়,প্রকল্পের কাজ না দেওয়ায় ২৯ জানুয়ারি রবিবার বেলা ৪ টার দিকে চট্টগ্রাম টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার নামধারী সাহাব উদ্দিন গং কর্তৃক অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর