শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

মেরিন ড্রাইভের সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ো দুর্ঘটনায় এক যুবক নিহত এবং একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত মামুনুর রশীদ (২৬) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া সবুজবাগ এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে।

তবে আহত যুবকের নাম ও পরিচয় জানাতে না পারলেও নিহতের বন্ধু বলে জানান ওসি।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বিকালে মামুনুর রশীদ এক বন্ধু সঙ্গে নিয়ে মোটর সাইকেল করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় সড়কের উপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯ টায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে আনা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন শহরে ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে জানান এ পুলিশ সদস্য।


আরো বিভিন্ন বিভাগের খবর