শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

বেতুয়া ব্রীজের নীচে সবজি ক্ষেতে পড়ে আছে ট্রাকচালকের নিথর দেহ

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বেতুয়ার মাতামূহুরী নদীস্হ ব্রীজের নিচে সবজি ক্ষেতে পড়ে আছে মোঃবেলাল উদ্দিন (৩৫) নামে এক ট্রাক-চালকের নিথর দেহ।

বুধবার (৮ ফ্রেরুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্হ বেতুয়ার মাতামুহুরী ব্রীজের নদীর চর টমেটো ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত-বেলাল উদ্দিন(৩৫) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে।

স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায় বুধবার দুপুর ১২টার দিকে মাতামূহুরী নদীতে গোসল করতে যায় স্হানীয় এক নারী।এসময় তিনি টমেটো ক্ষেতে লাশটি দেখতে পায়।পরে বিষয়টি স্থানীয়দের জানায়।পরে স্হানীয়রা ক্ষেতে লাশ দেখে থানা পুলিশকে খবর দেন।এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,লাশটি উদ্ধারের পরে,লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।এসময় লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ধারণা করছি,কেউ তাকে হত্যা করে টমেটো ক্ষেতে ফেলে দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর