শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর।
নিহতরা হল- ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পর নিকটাত্মীয়।
স্থানীয়দের বরাতে গোলাম কবীর বলেন, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটর সাইকেল যোগে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।
ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর