শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সাঈদী-আজিমের বিদেশ যাওয়া রুদ্ধ করে দিলো কাভার্ডভ্যান

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে কুয়াশাচ্ছন্ন সড়কে সিমেন্ট বাহি কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুই বন্ধু বান্দরবানে বেড়াতে যাবার উদ্দেশ্য বেরিয়ে ঈদগাঁও কলেজ গেইট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনায় পড়ে নিহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের একজন চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যেতে বিমানের টিকেট ওকে দিয়েছিলন। অপরজন, মেয়াদ বাড়াতে দেয়া পার্সপোর্টটি হাতে পেলে আবার প্রবাসে যাবার বন্দোবস্ত ছিল।

নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটি অনাপত্তির ভিত্তিতে স্বজনেরা বাসায় নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে এ নিয়ে কাজ করছে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ।

ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার মেম্বার মুহাম্মদ মহসিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে তার এলাকার নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী বান্দরবান বেড়াতে যেতে মোটরসাইকেল নিয়ে বের হন। কলেজ গেইট এলাকায় গিয়ে স্থানীয় আমিনের দোকানে রুটি-ডাল খান। সেখানেই অন্যদের সাথে বেড়াতে যাবার কথাটি আলোচনা করে প্রবাস ফেরত ও নব্য প্রবাসে যেতে প্রস্তুতি নেয়া দুই বন্ধু।

তিনি আরো জানান, নাস্তা খেয়েই দুই বন্ধু বাইক স্ট্রার্ট করে কুয়াশার ভেতর রওয়ানা দিতেই কক্সবাজারমুখী প্রিমিয়ার সিমেন্ট ভর্তি এক কাভার্ডভ্যানের (ঢাকামেট্রো-১১-৩৪১১) সাথে সজোরে ধাক্কা লেগে গাড়িসহ দুমড়ে মুচড়ে যান। এতে ঘটনা স্থলেই মারা যান তারা।

কলেজ গেইট এলাকার ব্যবসায়ী মুহাম্মদ সেলিম ও জিল্লুর রহমান বলেন, দূর্ঘটনা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফোর্স নিয়ে আসেন ঈদগাঁও থানার এসআই রশিদ। দূর্ঘটনায় রাস্তার উভয়পাশে যান চলাচল আটকে যায়। প্রশাসনিক অনুমতিতে মরদেহ সরানোর পর দূর্ঘটনা কবলিত গাড়ি দূুটি সরিয়ে ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে আসা চাঁন্দেরঘোনা এলাকার লোকজনকে বলতে শুনেছি, এরা আগে থেকেই অনিয়ন্ত্রিত স্পিডে বাইক চালাতো।

স্থানীয় সমাজকর্মী মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী দুই বন্ধু। কাছের প্রতিবেশী হিসেবে আসা-যাওয়া, নামাজসহ নানা কারণে দিনে একাধিকবার দেখা হতো। সকালে তারা বাড়ি থেকে বেরিয়ে অল্প সময়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। দেলোয়ার হোসেন সাঈদী বিদেশ চলে যাবার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াতে দিয়েছে। আর নুরুল আজিম নববিবাহিত। ২৭ ফেব্রুয়ারি তার ফ্লাইট। একটি দূর্ঘটনা দুটি পরিবারের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।

ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, মরদেহগুলো স্বজনরা বাসায় নিয়ে গেছে। দূর্ঘটনায় পরিবারের অনাপত্তির ভিত্তিতে তাদের মরদেহ প্রশাসনিক অনুমতিতে বিকেলে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

রামু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়েছি সকাল ৮টা পর্যন্ত প্রচন্ড রকমের কুয়াশায় আচ্ছন্ন ছিল সড়কের কিছু কিছু এলাকা। দূর্ঘটনাস্থলও কুয়াশায় ঢাকা থাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি মুখোমুখি হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও মরদেহগুলো পায়নি। স্বজনরা এদের বাসায় নিয়ে গেছে বলে জেনেছি।


আরো বিভিন্ন বিভাগের খবর