শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: আটক ২ দালাল : ১০ দিনের সাজা

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযানে আটক দুই দালালকে ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত; এসময় অফিসটির সন্দেহজনক তিন কর্মচারি পালিয়ে গেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. রিয়াজ উদ্দিন জানান, সোমবার বিকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠ সংলগ্ন এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ অভিযান চালানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হল- কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩৩) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে মনিরুদ্দিন আহমেদ (৬০)।
তবে তদন্তে গোপনীয়তার স্বার্থে পাসপোর্ট কার্যালয়ের পলাতক তিন আসামির নাম প্রকাশ করতে অসম্মতি জানান দুদকের এ কর্মকর্তা।
এডি রিয়াজ উদ্দিন বলেন, সম্প্রতি কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির মাধ্যমে সেবাগ্রহিতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে ভূক্তভোগীদের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সোমবার বিকালে দুদকের একটি দল অভিযান চালায়। এসময় পাসপোর্ট অফিসের তিন কর্মচারি পালিয়ে গেলেও দুই দালালকে হাতেনাতে আটক করা হয়।
” আটক দালালরা স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা সেবাগ্রহিতাদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে পাসপোর্ট অফিসের কতিপয় কর্মচারিদের যোগসাজশে হয়রানির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ে জড়িত। আদায় করা অর্থের একটি অংশ তারা পেত। ”
অভিযানকালে আটক দালালদের কাছ থেকে সেবাগ্রহিতা বিভিন্ন লোকজনের কিছু কাগজ ও নথিপত্রসহ নানা আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের এ সহকারি পরিচালক।
রিয়াজ উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং সেবাগ্রহিতাদের হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর