শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবস্হাপনা ও আহরণের মাধ্যমে সমুদ্র সীমা বিজয়কে কাজে লাগাতে হবে-মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শুধুমাত্র বঙ্গোপসাগরের দিকে দৃষ্টি দিয়েছিলেন, সমুদ্র সম্পদের ব্যবহার কি হবে, এটি যে একটি অর্থনীতির বড় হাব হতে পারে সেটি বুঝেছিলেন তারাই। সমুদ্রসম্পদ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু সরকার । এর পর বঙ্গবন্ধুর কন্যা। বাকি সরকারগুলো এ ব্যাপারে কোন পদক্ষেপে গ্রহণ করে নাই।
সমুদ্রের পরিবেশ প্রতিবেশ রক্ষা করে তার সম্পদ গুলোকে কাজে লাগিয়ে ব্লু ইকোনোমির যে সম্ভবনা রয়েছে তার বিকাশ ঘটাতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের অন্যতম বড়ো সাফল্য বংগোপসাগরের ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকার বিশাল সমুদ্র সীমা অর্জন। সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবস্হাপনা ও আহরণের মাধ্যমে বিশাল এই সমুদ্র সীমা বিজয়কে কাজে লাগাতে হবে। এটা শেখ হাসিনার সরকার আছে বলেই সমুদ্রে এই অধিকার অর্জন করতে পেরেছে বাংলাদেশ।
কক্সবাজারে আজ বুধবার দুপুরে সুনীল অর্থনীতিতে সামুদ্রিক মৎস্য সম্পদ গবেষণা অর্জন ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এই সেমিনারের আয়োজন করেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড নাহিদ রশিদের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসন থেকে নির্বাচিত এমপি সাইমুম সরওয়ার কমল। বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তফাজ্জল হোসেন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড ইয়াহিয়া মাহমুদ। সেমিনারে বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড এহসানুল করিম।
সেমিনারে মৎস্য মন্ত্রী বলেন বিগত এরশাদ ও খালেদা জিয়ার সরকারের সময়ে মৎস্য সম্পদের ভয়াবহ সংকট ছিল। শেখ হাসিনার সরকারের আমলে সেই সংকট কাটিয়ে উঠেছে। এখন সম্ভাবনাময় এই খাত নিয়ে গবেষণা চলছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সামুদ্রিক সম্পদের আহরণ আরো বাড়াতে হবে। এর জন্য সরকার সম্ভব সব কিছু করবে। ইতোমধ্যে সমুদ্রে গবেষণার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। মাছ আহরণের জন্য নতুন জাহাজ কেনা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর