শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। আজ বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এর আগে, আজ সকালে ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে র‍্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল। এ সময় নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি; ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদের পর চূড়ান্ত ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৪৪০। দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
এসব ভোটার দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন। গত বছর মে থেকে নভেম্বর হালনাগাদে তথ্য সংগ্রহ করা হয় ভোটার তালিকা। ১৫ জানুয়ারি খসড়া হালনাগাদ প্রকাশ করে নির্বাচন কমিশন। ২ মার্চ চূড়ান্ত হালনাগাদে এতে নতুন ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন।
এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।


আরো বিভিন্ন বিভাগের খবর