শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

এসএসসি ব্যাচ ৮১, কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

আরমান তারেক :
এসএসসি ব্যাচ ৮১, কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে দিনব্যাপী কক্সবাজারের কলাতলীর সৈকত সংলগ্ন একটি রিসোর্টে এই মিলনমেলা সম্পন্ন হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, স্মৃতিচারণ, স্মরণিকা ‘পরানবন্ধু’ এর মোড়ক উন্মোচন, আড্ডা, লটারি ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মানা ক্রেস্ট প্রদান। এছাড়া বিশেষ রঙে টি শার্ট ও ক্যাপ বিতরণ, ভোজনে সকলেই অংশ নেন।
কর্মসূচির মধ্যে এসএসসি ব্যাচ ৮১, কক্সবাজারের আহবায়ক জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট তাপস রক্ষিত, সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অংশ গ্রহণকারিদের মধ্যে ছিলেন, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভি, সাবেক কাউন্সিলর চম্পা উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, এডভোকেট হুমায়ুন কবীর দুলাল, সাবেক ছাত্রনেতা মুধসূদন দাশ সহ উল্লেখযোগ্য অনেকেই।


আরো বিভিন্ন বিভাগের খবর