শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পাখির স্বামী আমান আর নেই: বিভিন্ন মহলের শোক

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা শাহেনা আক্তার পাখির স্বামী, শহরের মধ্যম নুনিয়াছড়ার মরহুম মাস্টার আলহাজ্ব খলিলুর রহমানের পুত্র আমানুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার স্ত্রী কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি জানিয়েছেন, রবিবার দিন গতরাত দেড়টার দিকে, আমানুল হক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোমবার দুপুরের নামাজের পর মুনিয়াছড়া মাদ্রাসায় তৈয়বিয়া তাহেরিয়া সুন্নীয়ার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে শতশত মুসল্লি অংশগ্রহণ করে। পরে মধ্যম দুনিয়া ছাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আমানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর পরিষদ, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান।


আরো বিভিন্ন বিভাগের খবর