শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃৃত্যু

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ:
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬মার্চ) বেলা ৩টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় এই ঘটনা ঘটে।
পুকুরে ডুবে নিহত দুই বোন হলেন- ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কোরালখালী এলাকার সাইফুল ইসলামের কন্যা শিশু তাবিয়া (৪) ও হোছাইবা আক্তার (২)।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, শিশুদের মা পুকুরে অজু করে নামাজ পড়ছিলেন। এসময় দুই বোন তাবিয়া ও হোছাইবা বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে ছোট বোন হোছাইবা বাড়ির সামনে পুকুর্ েপড়ে যায়। এসময় ছোট বোন হোছাইবাকে বাঁচাতে এগিয়ে যায় বড় বোন তাবিয়া। ছোট বোন হোছাইবাকে বাঁচাতে গেলে দুই বোনই পুকুরে ডুবে যায়।
পরে এলাকার লোকজনের সহায়তায় দুই বোনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর