শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

গ্রীন লাইনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া..
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহণের বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়ার আমতলী এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ৩নং ওয়ার্ডের আমতলী পাড়ার মো.বশির আলমের ছেলে মো.আরমান শাকিল (২৪) এবং একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো.আবু মোছার ছেলে মো.ইসমাইল সিদ্দীকি (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, গ্রীন লাইন (ঢাকামেট্টো ব-১৫-২৮২১) পরিবহণের যাত্রীবাহি বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় মোটরসাইকেল আরোহী আরমান ও ইসমাইল মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহণের বাসটি আমতলী এলাকায় পৌছলে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘ্ষোনা করেন।
তিনি আরও বলেন, গ্রীণ লাইন পরিবহণের বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর