শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার মাহি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিডি বিনোদন :
শনিবার ১৮ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ সঠিক কি না তা তদন্তে বেরিয়ে আসবে। তবে তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে বলতে পারবো।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। এমনটি জানান আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন।
শাহাদাত হোসেন বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে।
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে নেওয়ার অভিযোগ করেন।
আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরণের চেষ্টা চলছে। আমরা অনেক কিছুই শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে তা যাচাই-বাচাই করে বাদ-বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাভ খান যেহেতু ভারতীয় পাসপোর্টধারী, সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের সহায়তায় আরাভ খানকে বাংলাদেশে ফেরত আনা হবে জানতে চাইলে সুস্পষ্ট উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে তিনি বলেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর