শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

দেশে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে, বিএনপি অন্ধ বলেই এসব দেখতে পায় না।
প্রধানমন্ত্রী আজ রোববার (১৯ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর পিছিয়ে থাকবে না, জাতির পিতার দেখানো পথেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার।বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামীর দলকে এদেশের মানুষ আর কখনো ক্ষমতায় আসতে দেবে না।
তিনি আরও বলেন, আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সরকার। এসময় যেন কেউ দুর্নীতি আর কালোবাজারি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশবিএনপিশেখ হাসিনা


আরো বিভিন্ন বিভাগের খবর