শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

ভেজাল ঘি ও চা-পাতাসহ খাদ্য সামগ্রী তৈরীর কারখানার সন্ধান: চকরিয়া উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫’র নেতৃত্বে অভিযানে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে । উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন র‌্যাব-১৫ কক্সবাজারের একটি অভিযানিক দল। মঙ্গলবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পৌরশহরে এই অভিযান চালানো হয়। এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টও আরিফুল ইসলাম।

র‌্যাব-১৫ কক্সবাজারের কোম্পানী সহকারি পরিচালক লে. কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরী করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানকে সাথে নিয়ে অভিযান চালায়। এসময় ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা এবং খাদ্য সামগ্রীগুলো নষ্ট করা হয়।
পরে, চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওশান সিলভার নামের একটি আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,রাহাত উজ জামান বলেন, ভেজাল খাদ্য সামগ্রী তৈরী এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপ চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে ২ লাখ টাকা এবং হোটেলে অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা ছাড়াও আরেকটি হোটেলকে সিলগালা করে দেয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি


আরো বিভিন্ন বিভাগের খবর