শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় কেমিস্টদের সাথে মতবিনিময়কালে ওষুধ তত্ত¡াবধায় কাজী ফরহাদ -যত্রতত্র এন্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে

নিউজ রুম / ২০৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ওষুধ প্রশাসন ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদসদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুর ১২টায় চকরিয়া পৌরশহরের হাসপাতাল সড়কস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
চকরিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভ্পাতি আলহাজ¦ কামাল উদ্দিনের সভাপতিতে এবং সমিতির সদস্য সাংবাদিক মুকুল কান্তি দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওষুধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের ওষুধ তত্ত¡াবধায়ক কাজী মো.ফরহাদ।
এতে আরও বক্তব্য রাখেন- ওষুধ প্রশাসন কক্সবাজারের কর্মকর্তা তৌহিদুল ইসলাম চৌধুরী, ইসমাইল হোসেন, চকরিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক নিবেদন কান্তি দাশ, সিনিয়র সদস্য মাওলানা জসীম উদ্দিন, মো.জাকারিয়া, আবদুল বারি, মো.মহিউদ্দিনসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত¡াবধায়ক কাজী মো.ফরহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই উন্নয়নশীল দেশের মানুষকে সুস্থ রাখতে হলে কেমিস্টদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানুষের সুস্থতার জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমরা মানুষের জীবন নিয়ে কাজ করছি। একজন অসুস্থ রোগিকে সুস্থ করতে কেমিস্টদেও গুরুত্ব অপরিসিম। তাই আমাদের ভেজাল, নকল ওষুধ বর্জন করতে হবে। কোন প্রকার মেয়াদত্তীর্ণ ওষুধ রোগিদেও সরবরাহ করা যাবেনা। এজন্য আমাদের সবাইকে সতেষ্ট থাকতে হবে। যত্রতত্র এন্টিবায়োটিক প্রয়োগ বন্ধ করতে হবে। এই এন্টিবায়োটিকের ব্যবহার কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনাও দিয়েছেন। এই এন্টিবায়োটিক ব্যবহার বন্ধে কেমিস্টদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় চকরিয়া পৌরশহরের ওষুধ দোকানের মালিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ওষুধ প্রশাসন কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের দায়িত্বপ্রাপ্ত ওষুধ তত্বাবধায়ক কাজী মো.ফরহাদ ওষুধের দোকান পরিদর্শন করেন।###


আরো বিভিন্ন বিভাগের খবর