শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারকে একটি পরিকল্পিত ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জনসাধারণের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে গতকাল কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়ন স্টেশন চত্বরে একটি হোটেলের হলরুমে জেলার মহাপরিকল্পনা, ইমারত নির্মাণ বিধিমালা এবং ভুমির যৌক্তির ব্যবহার নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অবঃ)। সভায় স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন কুতুবদিয়া উপজেলাকে ঢেলে সাজাতে পুরো দ্বীপকে মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালার আলোকে সমুদ্র কণ্যা কুতুবদিয়াকে গড়ে তোলা হবে। নিজেকে কক্সবাজারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজারের প্রতিটা উপজেলা আমার চেনাজানা। তাই আপনাদের সাথে নিয়ে মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পরিকল্পিত ভাবে পর্যটনবান্ধব কক্সবাজার জেলা গঠনের কার্যক্রম শুরু করতে চাই। এই জন্য সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। মহাপরিকল্পনা এবং ইমারত নির্মাণ বিধিমালা বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশবাসীকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী উপহার দেয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আওরঙ্গজেব,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর প্রমুখ। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপ-নগর পরিকল্পনাবিদ জনাব তানভির হাসান রেজাউল, অথরাইজড অফিসার জনাব রিশাদ উন নবীসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর