শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

অবসর সময়ে মোবাইল নয় খেলার মাঠে থাকা জরুরী : ডিসি কলেজের অধ্যক্ষ

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রহমান মাহবুব :
কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন বলেছেন,বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শুধু মাত্র স্কুলের পাঠ এবং মোবাইলে ব্যাস্ত থাকে। মাটির রস মিশ্রিত প্রাকৃতিক নির্যাস তারা নিচ্ছে না। ফলে সহযেই অনেকে অসুস্থ হয়ে পড়ে আবার শারিরিক এবং মানসিক ভাবেই দূর্বল হয়ে পড়ে। তাই নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলা অনেক বেশি জরুরী। সে জন্য অভিভাবকদের বেশি করে সচেতন হতে হবে,সবাই যে কোন কিছুতে প্রথম হওয়ার অসম প্রতিযোগিতায় খেলাধুলা ভুলে গেছে যা মোটেও উচিত নয়। কক্সবাজার ডিসি কলেজে অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলার পুরুস্কার বিতরণী অনুষ্টানে তিনি এসব কথা বলেন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২২ মার্চ বিকালে ডিসি কলেজের হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। ডিসি কলেজের শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্টিত পুরুস্কার বিতরণী সভায় কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা অংশ নেয়। উক্ত প্রতিযোগিতায় ১৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৬ টি ইভেন্টে ৪৮ জন পুরুস্কার লাভ করে।


আরো বিভিন্ন বিভাগের খবর