শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মহেশখালীতে সড়কের উপর যত্রতত্র ভাবে ইট বালির স্তুপ রাখার কারণে ঘটছে দুর্ঘটনা

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

দেওয়ান ফরিদ :
মহেশখালীর গোরক ঘাটা-জনতা বাজার সড়কের দু’পাশে গাইডওয়াল নির্মাণ কাজের ইট বালি সড়কের উপর বিক্ষিপ্ত ও যত্রতত্র ভাবে রাখার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে বালির স্তূপে ধাক্কা লেগে ঘটছে দুর্ঘটনা। গতকাল ২২ মার্চ একই দিনে হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে ব্রিজের পাশে পরপর পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। আহতরা হলেন, হোয়ানক ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের ভেটেরিনারি চিকিৎসক সিরাজ কামাল ও টাইম বাজার ওয়ালটন শোরুম এর কর্মচারী (ফিল্ড কর্মী)পূর্ব মাঝেরপাড়া গ্রামের খোরশেদ আলম। যানবাহন ও জন চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষিপ্ত ভাবে রাখা ইট,বালির স্তূপ রাতের বেলায় দূর থেকে না দেখার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করছি।


আরো বিভিন্ন বিভাগের খবর